Skip to main content

প্রতিদিনের দোয়া এবং আমল সমূহ

সাইয়্যিদুল ইস্তিগফার (সবচেয়ে শ্রেষ্ঠ তওবার দোয়া)

 উচ্চারণ:আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া’দিকা মাসতাত’তু। আউযুবিকা মিন শাররি মা সানা’তু, আবুউ লাকা বিনি’মাতিকা আলাইয়্যা ওয়া আবুউ লাকা বিযানবি, ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।

বাংলা অর্থ:হে আল্লাহ! আপনিই আমার প্রতিপালক। আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আপনিই আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার গোলাম। আর আমি আমার সাধ্যমতো আপনার সাথে কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর কায়েম আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমার ওপর আপনার দেওয়া নিয়ামতের কথা স্বীকার করছি এবং আমি আমার গুনাহের কথাও স্বীকার করছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করে দিন। কারণ আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই 

আস্তাগফিরুল্লা-হ


আস্তাগফিরুল্লা-হ।অনুবাদঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি

আস্তাগফিরুল্লা-হা ওয়া আতূবু ইলাইহি।অনুবাদঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তাঁর দিকে ফিরে আসছি। 

আস্‌তাগফিরুল্লা-হাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যুল কইয়্যূম ওয়া আতূবু ইলায়হি।

অনুবাদঃ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছে তাওবাহ্ করি।

আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জাম্বিওঁ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।
অর্থ: আমি;আল্লাহর;কাছে ক্ষমা চাই ;আমার সব পাপের, আমি তাঁর কাছে ফিরে আসি।আল্লা 

 Dua Yunus (দোয়া ইউনুস)

 "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জ্বালিমীন".

(অর্থ):;"আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারী ছিলাম".

দুরুদে ইব্রাহিমের বাংলা উচ্চারণ ও অর্থ:

উচ্চারণ:"আল্লা-হুম্মা সল্লি আলা মুহাম্মাদিঁউ ওয়া আলা আ-লি মুহাম্মাদ, কামা সল্লাইতা আলা ইবরা-হীমা ওয়া আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদু ম্মাজীদ। আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিঁউ ওয়া আলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রকতা আলা ইবরা-হীমা ওয়া আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদু ম্মাজীদ।" 

অর্থ:প্রথম অংশ:&;"হে আল্লাহ, মুহাম্মদ (সা.) এবং তাঁর বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইব্রাহিম (আ.) এবং তাঁর বংশধরদের উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত।"দ্বিতীয় অংশ:&;"হে আল্লাহ, মুহাম্মদ (সা.) এবং তাঁর বংশধরদের উপর বরকত নাজিল করুন, যেমন আপনি ইব্রাহিম (আ.) এবং তাঁর বংশধরদের উপর বরকত নাজিল করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত।" 

 সকাল সন্ধ্যার দোয়া সমূহ: 

 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

অর্থ : আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সব প্রশংসা একমাত্র তাঁরই জন্য, আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম"
 "অর্থ (Meaning): "আল্লাহ অতি পবিত্র এবং সকল প্রশংসা তাঁরই; মহান আল্লাহ অতি পবিত্র।"

"সালামুন কাওলাম মীর রাব্বির রাহিম" 
"পরম দয়ালু পালনকর্তার পক্ষ থেকে তাদের বলা হবে সালাম।"

"জুল জালালি ওয়াল ইকরাম"
 অর্থ হলো:"হে মহা মর্যাদাবান ও মহানুভব""মহিমা ও মহানুভবতার অধিকারী 

 Ud'uni astajib lakum"আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব"

Shokal-Shondhar Isme Ajম 

“লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারিম”। 

 অর্থ:;“আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই; যিনি সুমহান, সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই; যিনি বৃহৎ আরশের প্রতিপালক। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই; যিনি আসমানসমূহের রব, যমীনের রব এবং সম্মানিত আরশের রব” 

 বাংলা উচ্চারণ:"আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল ‘আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দ্বলা’ইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। "

অনুবাদ:হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপরাগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে এবং ঋণের বোঝা ও মানুষের প্রাধান্য (জবরদস্তি) থেকে।

 হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজীম।

আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। আমি তাঁরই ওপর ভরসা করেছি এবং তিনি মহান আরশের অধিপতি 

 Isme-Ajam

 আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইকুল্লাহু কুফুওয়ান আহাদ। 

 অর্থ :‘হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি, তুমিই একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। 

 ’আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম।'

বাংলা অর্থ:হে আল্লাহ! আপনিই শান্তিময় এবং আপনার থেকেই শান্তি আসে। আপনি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী

ইয়া আরহামার রাহিমিন (Ya Arhamar Rahimin)।"হে দয়ালু ও মেহেরবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু"


আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল ‘আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দ্বলা’ইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল।

অনুবাদ:হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপরাগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে এবং ঋণের বোঝা ও মানুষের প্রাধান্য (জবরদস্তি) থেকে।

 দুই সিজদার মাঝখানের দোয়া:"আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারজুকনি।" 

 (অর্থ:হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়েত দিন, আমাকে নিরাপত্তা দিন এবং আমাকে রিজিক দান করুন।) 
 

নামাজের গুরুত্বপূর্ণ কিছু দোয়া ও জিকির নিচে দেওয়া হলো:

১. সানা (নামাজ শুরুর দোয়া);"সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গাইরুকা।
"(অর্থ:হে আল্লাহ! আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার প্রশংসা করছি। আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা অত্যন্ত উচ্চ এবং আপনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই।

২. রুকুর তাসবিহ"সুবহানা রাব্বিয়াল আজিম।" (৩ বার বা তার বেশি বিজোড় সংখ্যায়)(অর্থ:আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি।)

 ৩. রুকু থেকে ওঠার দোয়া: "সামিয়াল্লাহু লিমান হামিদাহ।"(অর্থ:যে আল্লাহর প্রশংসা করল, আল্লাহ তা কবুল করলেন।) এরপর দাঁড়িয়ে বলবেন: "রাব্বানা লাকাল হামদ।"(অর্থ:হে আমাদের রব! সকল প্রশংসা কেবল আপনারই।) 
৪. সিজদার তাসবিহ"সুবহানা রাব্বিয়াল আ’লা।" (৩ বার বা তার বেশি বিজোড় সংখ্যায়)
(অর্থ:আমার সর্বোচ্চ রবের পবিত্রতা বর্ণনা করছি।) 

৫. দুই সিজদার মাঝখানের দোয়া: "আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারজুকনি।" 
 (অর্থ:হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়েত দিন, আমাকে নিরাপত্তা দিন এবং আমাকে রিজিক দান করুন।) 

 ৬. তাশাহহুদ (আত্তাহিয়্যাতু)
"আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তায়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।" 

 ৭. দরুদ শরিফ
"আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আলি মুহাম্মাদিন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আলি মুহাম্মাদিন, কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা, ইন্নাকা হামিদুম মাজিদ।" 

 ৮. দোয়া মাসুরা (সালাম ফেরানোর আগে)

"আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসিরাওঁ ওয়ালা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম।" (অর্থ: হে আল্লাহ! আমি আমার নিজের ওপর অনেক জুলুম করেছি, আর আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়ালু।)